0 Items

safwabd.com থেকে পণ্য কেনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় সেরা মানের পণ্য দেওয়ার চেষ্টা করি। তবে বিশেষ কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে নিচের শর্তসাপেক্ষে আমরা রিটার্ন গ্রহণ করি:

১. পণ্য ফেরতের শর্তাবলী

  • পণ্য রিসিভ করার সময় যদি দেখেন প্যাকেট ছেঁড়া, লিক হওয়া বা ভুল পণ্য এসেছে, তবে সাথে সাথেই ডেলিভারি ম্যানের কাছে পণ্যটি ফেরত দিন।

  • পণ্য রিসিভ করার পর যদি গুণগত মানে কোনো সমস্যা (যেমন: পচা বা নষ্ট) পাওয়া যায়, তবে অবশ্যই পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

২. রিটার্ন গ্রহণের প্রক্রিয়া

  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং মূল প্যাকেজিং সহ থাকতে হবে।

  • পণ্য ফেরতের সময় ক্রয়ের রসিদ বা অর্ডার আইডি প্রদান করতে হবে।

৩. রিফান্ড বা এক্সচেঞ্জ

  • আমাদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আপনি চাইলে একই পণ্য পরিবর্তন করে নিতে পারবেন অথবা পণ্যের মূল্য রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন।

  • রিফান্ড অনুমোদিত হলে ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ বা ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

৪. ডেলিভারি চার্জ

  • যদি আমাদের ভুলের কারণে (ভুল পণ্য বা নষ্ট পণ্য) রিটার্ন হয়, তবে ডেলিভারি চার্জ আমরা বহন করব।

  • কিন্তু কাস্টমার যদি পণ্য হাতে পাওয়ার পর ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের কারণে ফেরত দিতে চান, তবে ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে।